হায়েনার থাবা
- বেলাল হোসেন খাঁন
বুটের শব্দে জেগে ওঠে গোটা পাড়া
পড়ে যায় পালানোর শোরগোল সাড়া,
দিগ্বিদিক ছুটে সবে হচ্ছে ঘর ছাড়া
তবুও হায়েনারা করছে পিছন তাড়া।
নিশানা নিরীহ বাঙ্গালীর জীবন কাড়া
মা-বোনের ইজ্জতও হবে না হাত ছাড়া,
নগ্ন জীবন হানি ছিলো যা নজর কাড়া
ভয়াবহ সে একাত্তর আজও করে তাড়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।